মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতের সাথে সম্পর্ক একটি দেশের, কোন দলের সাথে নয়: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ২০:৭

শেয়ার করুনঃ
ভারতের সাথে সম্পর্ক একটি দেশের, কোন দলের সাথে নয়: মোদি

ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককের সাংগ্রি-লা হোটেলে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

৪০ মিনিটব্যাপী এ বৈঠককে অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ককে "জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক" হিসেবে উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে বলেন, "ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না।"

অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, "বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব আমাদের ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত। ১৯৭১ সালে আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারতের সরকার ও জনগণের অটল সমর্থনের জন্য আমরা চিরকৃতজ্ঞ।"

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা
তিনি দুই দেশের সম্পর্কে বিদ্যমান চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন এবং জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনূস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে ভারতের সমর্থন কামনা করেন। এছাড়া তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন এবং তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের জন্য আলোচনা শুরু করারও আহ্বান জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, "নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।" তিনি দুই প্রতিবেশী দেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং বাংলাদেশের জন্মের সঙ্গে ভারতের সম্পর্কের কথা উল্লেখ করেন।

বৈঠকে মোদি অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী মর্যাদার কথা স্মরণ করে বলেন, "ভারত সর্বদা একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে।" দুই নেতার এ আলোচনা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

ভারতের সাথে সম্পর্ক একটি দেশের
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করে সেটিকে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিশেষ বিবৃতিতে বলা হয়, দেশের আকাশসীমা নিরাপদ রাখা এবং শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার দায়িত্ব

ইউরোপে আট দিনের তাপপ্রবাহে প্রাণ গেল দশ হাজার মানুষের

ইউরোপে আট দিনের তাপপ্রবাহে প্রাণ গেল দশ হাজার মানুষের

গত জুন মাসের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ইউরোমোমো ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় পরিচালিত একটি পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলা তাপপ্রবাহের সময় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতাশ

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতাশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সে সময়

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে গত মাসে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও অসামরিক নাবিকদের নিরাপদ

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার সরাসরি প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, গত আটচল্লিশ ঘণ্টায় চিহ্নিত শত্রুপক্ষের গতিবিধি বিশ্লেষণের পর পরিকল্পিতভাবে এই অভিযান শুরু হয়। প্রতিশোধমূলক অভিযানের প্রথম