সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

টি-টোয়েন্টিতে পাক ক্রিকেটার বাবর-রিজওয়ানের যত রেকর্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১:৪৫

শেয়ার করুনঃ
টি-টোয়েন্টিতে পাক ক্রিকেটার বাবর-রিজওয়ানের যত রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন করে নাম লেখালেন পাকিস্তানের বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান জুটি। বৃহস্পতিবার রাতে নিজ মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০০ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতেই স্পর্শ করেন দুজনে। 

১৯.৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২০৩ রান করেন তারা। বাবর ১১০ ও রিজওয়ান ৮৮ রানে অপরাজিত থেকে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখেছেন।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর-রিজওয়ান।

অবশ্য এক্ষেত্রে নিজেদের আগের রেকর্ডই ভেঙ্গেছেন দুজনে। এর আগে ২০১৬ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের টার্গেট বিনা উইকেটে স্পর্শ করেছিলেন তারা।

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

আরও একদিক দিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙ্গেছেন বাবর-রিজওয়ান। রান চেজের ক্ষেত্রে সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়েছেন তারা। আগের রেকর্ডটিও ছিল তাদেরই। ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে ২০৪ রানের টার্গেট পেয়েছিল পাকিস্তান। ঐ ম্যাচে উদ্বোধনী জুটিতে ১৯৭ রান করেছিলেন বাবর-রিজওয়ান। ৯ উইকেটে জয় পাওয়া সেই ম্যাচে পাকিস্তানের হয়ে ১২২ রান করেছিলেন বাবর।

টি-টোয়েন্টি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে, টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান চেজ করার রেকর্ড গড়ল পাকিস্তান। এতে ভারতের রেকর্ড ভাঙ্গল দেশটি। ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের দেয়া ১৯৯ রানের টার্গেট স্পর্শ করে ৭ উইকেটে ম্যাচ জিতে ভারত। ম্যাচে ৫৬ বলে অপরাজিত ১০০ রান করেন রোহিত শর্মা।

অন্যদিকে, এই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ইংল্যান্ড। আর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতল পাকিস্তান। গত বিশ্বকাপেই প্রথমবার ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেটিই ছিল পাকদের প্রথম ১০ উইকেটের জয়।

এদিকে, টি-টোয়েন্টিতে পাকিস্তানের পক্ষে প্রথমবারের মতো ২০০ রানের জুটি গড়েছেন বাবর-রিজওয়ান। দু’জনে এ নিয়ে পঞ্চমবারের মত দেড় শতাধিক রানের জুটি গড়লেন। টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে বেশিবার দেড়শ রানের জুটি গড়ার নজির।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এখন পর্যন্ত তিনবার ২শ বা তার বেশি রান চেজ করে ম্যাচ জিতেছে পাকিস্তান। এই তিনবারই উদ্বোধনী জুটিতে দেড়শ বা তার বেশি রান করেছেন বাবর-রিজওয়ান। এরমধ্যে একটি সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে। অন্য দু’টি ২০২১ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রানের ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৪ রানের টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতেছিল  পাকিস্তান।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয়বার সেঞ্চুরির স্বাদ পেলেন বাবর। পাকিস্তানের কোনও ব্যাটার হিসেবে এই ফরম্যাটে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এ ছাড়া পাকিস্তানের পক্ষে ১টি করে সেঞ্চুরি আছে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ রিজওয়ানের।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে টপকে গেছেন বাবর। টি-টোয়েন্টিতে (আন্তর্জাতিক ও ঘরোয়াসহ) এটি ছিলো বাবরের সপ্তম সেঞ্চুরি। ছয়টি করে সেঞ্চুরি আছে রোহিত-কোহলি-রাহুলের। তাই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে এখন সবার উপরে বাবর। 

টি-টোয়েন্টি ইতিহাসে অবশ্য সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেইলের দখলে। এ পর্যন্ত ২২ বার সেঞ্চুরি করেছেন ইউনিভার্স বস খ্যাত গেইল।

এছাড়াও টি-টোয়েন্টির জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও দখলে নিয়েছেন বাবর-রিজওয়ান। ফলে পেছনে পড়ে গেছে ভারতের রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের রেকর্ড। রোহিত-ধাওয়ান জুটির রান ১,৭৪৩। আর এখন বাবর-রিজওয়ান জুটির রান ১,৯২৯।

জুটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও বাবর-রিজওয়ানের দখলে। সাতবার সেঞ্চুরির জুটি গড়েছেন তারা। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জুটিতে সেঞ্চুরি করেছেন রোহিত ও রাহুল।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে একই ভেন্যুতে সেঞ্চুরির ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পাশে বসেছেন বাবর। করাচির ভেন্যুতে টেস্টে দু’টি এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১টি করে মোট চারটি সেঞ্চুরি রয়েছে বাবরের। 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারর্সে টেস্ট-ওয়ানডেতে ২টি করে ও টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি রয়েছে ডু প্লেসিসের। আর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ৪টি টেস্ট, ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে ওয়ার্নারের।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত