
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

নানা নাটকীয়তা শেষে মাঠের খেলায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের পঞ্চম ম্যাচে হঠাত করেই মেহেদী মিরাজের থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে দেয়া হয় নাইম ইসলামকে। এ নিয়ে বেশ ঝামেলায়ও পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। শেষ পর্যন্ত মিরাজ দলে ফিরেন, আজ একাদশেও রয়েছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আহমেদ স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দলের অধিনায়ক নাইম ইসলাম।পাঁচ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। অপরদিকে ২ ম্যাচে দুই জয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান কুমিল্লার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: নাঈম ইসলাম (অধিনায়ক), কেনার লুইস (উইকেট রক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাসুম আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসিস, করিম জানাত, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদুল ইসলাম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
