মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

কখনও ভাবিনি পেশাদার ক্রিকেটার হবো : সাকিব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১৬:১

শেয়ার করুনঃ
কখনও ভাবিনি পেশাদার ক্রিকেটার হবো : সাকিব

আগামী ৬ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূরণ হবে বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন সাকিব।

অথচ ক্রিকেট খেলা শুরুর দিনগুলোতে কখনও তিনি ভাবেননি, পেশাদার খেলোয়াড় হবেন। খেলাধুলা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে পড়লেও, সবসময় ক্লাসের পড়ার কথাই ভাবতেন সাকিব। এমনকি বয়সভিত্তিক দলের হয়ে যেকোনো সফরে সঙ্গে করে নিয়ে যেতেন ক্লাসের বই।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

এমনকি সাকিবের পরিবার থেকেও জোর দেয়া হতো শিক্ষক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে। আন্তর্জাতিক মঞ্চে ২-৩ বছর পর খেলার পরই মূলত এটিকে পেশা হিসেবে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন সাকিব। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের 'আই এম নাইট' অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন সাকিব নিজেই।আই এম নাইট অনুষ্ঠানে দেয়া সাকিবের সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো:

আমি বলছি ২০০১-০২ সালের কথা। তখন বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল, সবাই খেলাটি পছন্দ করতে থাকে। এর আগেও মানুষ খেলাটা পছন্দ করতো, কিন্তু অত বড় সংখ্যা ছিল না। কিন্তু যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, এরপর থেকে ক্রিকেট দিনে দিনে বড় খেলায় পরিণত হলো। অনেকেই ক্রিকেট খেলা শুরু করল।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা
সাকিবক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আমি খেলাটা পছন্দ করতাম তাই খেলতে শুরু করলাম। এতে আমার ভালোবাসা ছিল। এটা আমার জন্য প্যাশন এবং শখের মতো বিষয় ছিল। কিন্তু আমি কখনও ভাবিনি ক্রিকেটকে নিজের পেশা হিসেবে নিবো। আমার মনে হয় না, ২০০০ সালে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের কেউ কোনো খেলাধুলায় ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করতে পারত।

অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯- যেখানেই খেলেছি, আমি ভালো করেছি। তবে আমি কখনও ভাবিনি যে, আমাকে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ভালো খেলতে হবে। কারণ এটা আমার মাথায়ই ছিল না। কখনও ভাবিইনি যে, আমাকে ক্রিকেটার হতে হবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে।

তাই যখনই আমি বয়সভিত্তিক দলের হয়ে কোনো সফরে যেতাম, সঙ্গে করে আমি ক্লাসের বই নিয়ে যেতাম এবং সেগুলো পড়তাম। কারণ দেশে ফেরার পর আমাকে পরীক্ষা দিতে হবে। আমার বাসা থেকে ফোন করলে শুধু জিজ্ঞেস করত, তুমি আজকে পড়াশোনা করেছ? খাবার খেয়েছ? তারা কখনও জিজ্ঞেস করেনি যে, আমি খেলায় ভালো করেছি কি না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তো বিষয়টা এমন ছিল যে, আমাকে একজন শিক্ষক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। এটা ছিল পরিবারের ইচ্ছা। আর আমি শুধু নিজের ক্রিকেট উপভোগ করতাম। এমনকি জাতীয় দলে খেলার পরেও আমি বা আমার পরিবার ভাবতে পারেনি যে, আমি এটাকেই পেশা হিসেবে নিতে পারব। প্রায় ২-৩ বছর খেলার পর আমরা এটি ভাবতে শুরু করি।

আমি এটাও বলব যে, আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। ক্রিকেট বলে খেলার চার বছরে আমি কখনও ব্যর্থ হইনি। আই প্রথমবার ক্রিকেট বল হাতে নেই ২০০১ বা ২০০২ সালে। পরে ২০০৬ সালে আমি জাতীয় দলে ডাক পেয়ে যাই। তাই আমার জন্য যাত্রাটা মোটেও বড় ছিল না।

ঐসময় সেরকম আশা-প্রত্যাশাও ছিল না সত্যি বলতে। ২০১১ সালের বিশ্বকাপের পর একটা প্রত্যাশা শুরু হয় যে, হ্যাঁ এখন বাংলাদেশ দলকে ভালো করতে হবে। আমাকে ভালো খেলতে হবে, দলকে ভালো করতে হবে। তো, তখনই প্রথম আমি প্রত্যাশার বিষয়টা অনুভব করতে শুরু করি।

আমি কখনও এক নম্বর অলরাউন্ডার, ব্যাটসম্যান বা বোলার হওয়ার কথা চিন্তা করিনি। আমি যদি প্রক্রিয়া ঠিক রাখি, তাহলে আমার দলের জন্য ভালো করতে পারব, অবদান রাখতে পারব। র‍্যাংকিংয়ের বিষয়টা নিজেই নিজের খেয়াল রাখবে। আমি কখনও এটা নিয়ে ভাবিনি।

যখন প্রথমবার শুনলাম যে, আমি এক নম্বর অলরাউন্ডার হয়েছি, আমার মনে হচ্ছিল, এটা আবার কী! আমার আসলে ধারণাই ছিল না, এমন কিছু হতে পারে। কিন্তু আমি কখনও ভাবিনি যে, আমাকে সেরা খেলোয়াড় হতে হবে।তবে সবসময় এটা ভেবেছি যে, আমাকে নিজ দলের সেরা খেলোয়াড় হতে হবে। আমাকে দলের অন্য যে কারও চেয়ে বেশি অবদান রাখতে হবে। যাতে আমরা ম্যাচটা জিততে পারি। তো এখানে ব্যক্তিগত কিছু ছিল না, সবসময় দলের চিন্তাই ছিল।

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত