মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬২৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

সাকিব শেরাটনে, মুস্তাফিজ স্ত্রীসহ সোনারগাঁওয়ে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০২১, ৩:৪৩

শেয়ার করুনঃ
সাকিব শেরাটনে, মুস্তাফিজ স্ত্রীসহ সোনারগাঁওয়ে

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল ভারত। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে গত ৪ মে আইপিএল স্থগিত করেছিল বিসিসিআই।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো আইপিএলের দুই দলে খেলা বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানেরও দেশে ফেরার ব্যবস্থা করেছে বিসিসিআই। গতকাল বিকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ। তাই বিশেষ বিমানে ফিরতে হয়েছে সাকিব-মুস্তাফিজকে। গতকাল বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিশেষ বিমানে সাকিব-মুস্তাফিজ নিরাপদে দেশে ফিরেছে। বিমানবন্দর থেকে তারা সরাসরি হোটেলে চলে যাবেন। ওখানে তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।’

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

দেশে ফিরেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সাকিব-মুস্তাফিজকে। সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বিসিবি দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইনের মেয়াদ শিথিলের জন্য আবেদন করেছিল, কিন্তু তাতে সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আইপিএল স্থগিত হওয়ার পর ভারতে সস্ত্রীক মুস্তাফিজ ছিলেন দিল্লিতে, সাকিব ছিলেন আহমেদাবাদে। গতকাল দুজন একসঙ্গেই ফিরেছেন। তবে কোয়ারেন্টাইনের জন্য স্ত্রীসহ মুস্তাফিজ উঠেছেন হোটেল সোনারগাঁয়ে, সাকিব ফোর পয়েন্টস শেরাটনে উঠেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নিয়ম অনুযায়ী আগামী ২০ মে কোয়ারেন্টাইন শেষ হবে দুই ক্রিকেটারের। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে বাধা থাকছে না তাদের। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে খুব বেশি অনুশীলনের সুযোগ পাবেন না তারা। কারণ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু হয়ে যাবে ২৩ মে।

শ্রীলঙ্কা সফরে দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন সাকিব। যদিও কেকেআরের হয়ে তার আইপিএল মিশন এবার ভালো হয়নি। শুরুর তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন, প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েন তিনি। টুর্নামেন্টের বাকি সময়টা সাইড বেঞ্চেই কেটেছে তার। ৩৮ রানের সঙ্গে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। সে তুলনায় রাজস্থানে দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। দলের নির্ভরযোগ্য বোলারের জায়গাটা পেয়েছিলেন তিনি। ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত