
প্রকাশ: ২৬ জুন ২০২০, ৩:৩৪

ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় চিকিৎসক সহ আরো ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আক্রান্ত ৭ ব্যক্তি গত চৌদ্দ ও পঁনের জুন রোববার ও সোমবার উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শুক্রবার তাঁদের ফলাফল পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার আছেন।
এছাড়া পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের বসবাসরত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, হাসপাতালের এক নার্সের চরফ্যাশনে কর্মরত তাঁর স্বামী আক্রান্ত হয়েছে

। অপর চারজনের ঠিকানা পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ২৩ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের এক কণ্যা শিশু প্রথম করোনায় আক্রান্ত হয়। বাড়িতে আইসোলেসনে থাকার পর গত ৭ মে ওই শিশুকে সুস্থ ঘোষণা করা হয়।