
প্রকাশ: ১৫ জুন ২০২০, ৫:০

বিশ্বব্যাপী করোনার ভয়াল ছোবলে প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বত্র চলছে বাঁচা-মরার লড়াই। সেটা ত্বরুণ, যুবক ও বৃদ্ধ যে বয়সেরই হোক। তাই সৃষ্টি কর্তার দেওয়া জীবন ও সে জীবনের সুস্থতা যে কত বড় নেয়ামত, তা এখন আমরা বুঝতে পারছি পরতে পরতে। কেননা মরণঘাতি করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কেউ কেউ। অনেকে আবার করোনার সঙ্গে যুদ্ধ করে আল্লাহর দয়া আর আপনজনদের দোয়ায় বেঁচেও যাচ্ছেন।
ফলে করোনাক্রান্ত হয়েও বেঁচে যাওয়াদের গল্প এখন অন্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কি চিকিৎসা ও পরামর্শ নিয়ে ঠিক কিভাবে আমরা সুস্থ হয়ে উঠলাম। গত পর্বে ‘সন্তান সম্ভাবা দম্পতির করোনা জয়-১’ শিরোনামে লিখেছিলাম করোনাক্রান্তের খবরে আমরা কিভাবে ভেঙ্গে পড়েছিলাম বা অসহায় বোধ করছিলাম। আজ বলার চেষ্টা করবো ঠিক কি চিকিৎসা বা পরামর্শে আমরা সুস্থ হয়ে উঠলাম সে বিষয়ে।
আমরা (আমি ও আমার সন্তান সম্ভাবা স্ত্রী) যেসব উপায়ে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলাম। সে চিকিৎসা বা নিয়মগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। ১. ডাক্তারী চিকিৎসা ও পরামর্শ ২. দৈনন্দিন খাদ্য তালিকায় বিশেষ কিছু খাদ্য ও ৩. জীবন-যাপনে কিছু নিয়ম।
এরপর কলটি রেকর্ড করা হচ্ছে জানিয়ে একজন ডাক্তার আমার রোগের সব লক্ষ্যন শুনে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। এভাবে আমি দীর্ঘ ১২ দিন পর্যন্ত যখনই প্রয়োজন মনে করেছি স্বাস্থ্য বাতায়নের ডাক্তারের পরামর্শ নিয়েছি। ডাক্তার ওষুধের পরামর্শ মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। ডাক্তারের দেওয়া পরামর্শগুলো হলো-
1. Tab zimax 500mg=1+0+0 for 7 days
