সৌদি আরবে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১২১ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯৮ হাজার ৮৬৯ জন।
২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ৬৭৬ জন। এর মধ্যে ২২৫ জন বাংলাদেশি রয়েছে। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৭৫ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৭৯১ জন। গতকাল শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে চিকিৎসাধীন রয়েছে ২৬ হাজার ৪০২ জন। তার মধ্যে ১ হাজার ৪৮৪ জন সংকটাপন্ন অবস্থায় আছেন। শনিবার আক্রান্ত প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে ৯০০ জন। তারপর রয়েছে জেদ্দায় ৫৭২ জন, মক্কায় ২৭৯ জন, মদিনায় ১৭০ জন, দাম্মামে ১৪৯ জন, হুফুফে ১৪৪ জন, আল ক্বাতিপে ১২১ জন, আল খোবারে ৮৬ জন, তায়েফে ৭৬ জন।
এ ছাড়া আল মুমবারজে ৫৩ জন, আল মুজাহামিয়াহে ৫১, জুবাইলে ৪৯ জন, খামিস মুশাইতে ৪৭ জন, জাহারানে ৩৬ জন, দিরিয়াহে ২৮ জন, বুরাইদায় ২৬ জন, আহাদ রুপাইদাহ ২৪ জন, আবহায় ১৯ জন, আল খারাজে ১৮ জন, হুতা বনিতামিমে ১৭ জন, আল জুপরে ১৪ জন, সাফওয়ায় ১৩ জন, জিজানে ১৩ জন, নাজরানে ১০ জন। আরও কিছু প্রদেশে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। দিন দিন সৌদি আরবে ভাইরাসটির প্রকোপ বেড়ে চলেছে। যদিও কিছু দিন আক্রান্তের সংখ্যা একটু কম ছিল ইদানীং আবার বেড়ে চলেছে। তবে দেশটিতে এখন মোট আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, ঘরের বাইরে অবস্থানকালীন মুখে মাস্ক ব্যবহার না করলে ১ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। মাস্ক ব্যবহারের নিয়ম বুঝিয়ে দিয়েছে সৌদি স্বাস্থ্য বিভাগ।