
প্রকাশ: ১ জুন ২০২০, ১৬:৫২

চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জন। এরমধ্যে বরিশাল নগরেই শনাক্ত হয়েছে ২৪৮ জন।রোববার (৩১ মে) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন ও জেলা পুলিশের ১ জন সদস্য রয়েছেন।
