প্রকাশ: ২৪ মে ২০২০, ১৭:৮

মহামারি আকার ধারণ করা নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে একদিনে আরও চার হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে শনাক্তের পর গত পাঁচ মাসে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩ লাখ ৪৩ হাজার ৯৮২ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যাও ৫৪ লাখ পেরিয়েছে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে নতুন করে ৩৯৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৪৭ জন।
কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৪১৩ জন। মৃত্যু হয়েছে ২২ হাজার ১৬৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৩৩৮৮ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৩৭০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৭৮ জনের।
ইনিউজ ৭১/ জি.হা