বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

করোনায় মাত্র ২ সপ্তাহেই প্রাণ গেল ১ লাখ মানুষের!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ৬:৪৩

শেয়ার করুনঃ
করোনায় মাত্র ২ সপ্তাহেই প্রাণ গেল ১ লাখ মানুষের!
করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালি এবং স্পেনে মৃত্যুর মিছিল কিছুটা কমলেও সারা বিশ্বে কিন্তু সেই মিছিল থেমে নেই। আগের মতই অব্যাহত রয়েছে। কারণ, গত এক সপ্তাহেও প্রাণ গেল ৫০ হাজার মানুষের। শেষ দুই সপ্তাহে মোট ১ লাখ মানুষের প্রাণ কেড়েছে মহামারি এ ভাইরাসটি।

সব মিলিয়ে বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ লাখ। মোট আক্রান্তের সংখ্যাও ২৯ লাখ ছুঁই ছুঁই (২৯ লাখ ৯১ হাজার ৬৯ জন)। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯০৪ জন।

চীনের উহান থেকে গত ডিসেম্বরের মাঝামাঝি প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর গত প্রায় চার মাসে করোনা ছড়িয়েছে পৃথিবীর ২১০টি দেশ এবং অঞ্চলে। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে ২ লাখ মানুষ।

আরও

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি
এরই মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ইউরোপ। এশিয়ায় চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে করোনার বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত তুরস্ক। তারাও ইউরোপ, ইরান, চীনের মত করোনায় বিধ্বস্ত। জাপান, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও আক্রান্ত করোনাভাইরাসে।

করোনাভাইরাস বিশেষ করে মার্চের মাঝামাঝি সময় থেকেই বিধ্বংসী রূপ ধারণ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হার তখন থেকেই বাড়তে শুরু করে। যার ধারাবাহিকতায় শেষ দুই সপ্তাহেই মৃত্যুবরণ করেছে ১ লাখ মানুষ। আর হিসেবটা আরেকটা বাড়ালে, শেষ তিন সপ্তাহে মৃত্যু হয়েছে দেড় লাখ মানুষের। অর্থ্যাৎ, প্রতি সপ্তাহেই এখন কম করে ৫০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। অন্তত গত তিন সপ্তাহে এই ধারাবাহিকতাই দেখা যাচ্ছে।

১১ এপ্রিল লেখা হয়েছিল করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। তার আগে ৩ এপ্রিল লিখতে হয়েছিল করোনায় মৃত্যু হয়েছে ৫০ হাজার মানুষের। ১১ এপ্রিল গিয়ে সেটা হয়ে যায় দ্বিগুন। এর এক সপ্তাহ পর ১৭ এপ্রিল লিখতে হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দেড় লাখ ছাড়িয়ে গেছে। এর আরও এক সপ্তাহ পর লিখতে হচ্ছে, মৃত্যুর সংখ্যা ছাড়াল ২ লাখ।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মৃত্যুর এই পরিসংখ্যানই জানান দিচ্ছে করোনাভাইরাসের পরিস্থিতি দিনের পর দিন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন প্রতিদিনই কমপক্ষে ৫ হাজার মানুষে মৃত্যু হচ্ছে।

আরও

চীনে করোনার ভয়াবহ পরিস্থিতি

চীনে করোনার ভয়াবহ পরিস্থিতি
সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। গত ১৩ মার্চ জাগো নিউজেই সংবাদ প্রচার হয়েছিল মৃত্যু ৫ হাজার ছাড়ালো। ২২ মার্চ মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। ২৩ মার্চ লেখা হলো মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জ্যামিতিক হারে এরপর কীভাবে মৃত্যু বেড়েছে, সেটা লক্ষ্য করলেই শিউরে উঠতে বাধ্য যে কেউ। ৩ এপ্রিল রাতেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় ৫০ হাজার। ৪ এপ্রিল মৃত্যু ৬০ হাজার ছাড়ায়। এরপর ৭ এপ্রিল লেখা হলো মৃত্যুর সেই সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার। পরদিনই লিখতে হয়েছিল মৃত্যু ছাড়িয়ে গেছে ৮১ হাজার।

শেষ পর্যন্ত ১১ এপ্রিল রাতে সংখ্যাটা ছাড়িয়ে যায় ১ লাখ। ধারাবাহিকতা বজায় থাকলো পরের দুই সপ্তাহেও। এখন সে সংখ্যা ২ লাখ পার। আগামী এক সপ্তাহ পর কি লিখতে হবে, আল্লাহই জানেন। কিন্তু পরিস্থিতি তো খারাপের দিকেই যাচ্ছে। কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছে না।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত ১০ লাখ ছুঁই ছুঁই (৯ লাখ ৪৫ হাজার ২৪৯জন)। মৃত্যু ৫৩ হাজার ২৪৩ জন। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের।

মৃতের দিক থেকে তৃতীয় অবস্থানে স্পেন। ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ২২ হাজার ৯০২ জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে ২২ হাজার ৬১৪ জনের। আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৪৮৮। জার্মানিতে আক্রান্ত বেশি, মৃত্যু কম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৪১৮। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৫ জনের।

যুক্তরাজ্যেও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল (২০ হাজার, ৩১৯ জন)। তুরস্কে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৭৭৩ জন। মৃত্যু হয়েছে ২৭০৬ জন। ইরানে আক্রান্ত ৮৯ হাজার ৩২৮। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫০ জনের। বেলজিয়ামে মৃত্যু ৬ হাজার ৯১৭। নেদারল্যান্ডসে মৃত্যু হয়েছে ৪৪০৯ জনের। ব্রাজিলে মৃত্যু ৩৭৬২ জনের।

এখন পর্যন্ত আক্রান্ত ২৮ লাখ প্রায় ৯০ হাজার জনের মধ্যে এখনও আক্রান্ত হয়ে হাসপাতালে কিংবা হোম আইসোলেশনে রয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৬৬৪ ব্যক্তি। এদের মধ্যে ৫৮ হাজার ১৩৩ জন (৩ ভাগ) খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। বাকি ১৮ লাখ ৬ হাজার ৫৩১ জন এখনও ঝুঁকিমুক্ত।

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা ইরানের

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

মৌলভীবাজারে তিন প্রজন্মের এগারো দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

মৌলভীবাজারে তিন প্রজন্মের এগারো দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

খেলা দেখে ফেরার পথে বাসচাপায় প্রাণ হারালেন দুই সাংবাদিক

খেলা দেখে ফেরার পথে বাসচাপায় প্রাণ হারালেন দুই সাংবাদিক

মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে বাসের সংঘর্ষ, নিহত দুই

মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে বাসের সংঘর্ষ, নিহত দুই

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত