
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১৬:১২

করোনা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায়। সারাদেশে ৩ হাজার ৭৭২ জন মোট আক্রান্তের মধ্যে প্রায় ৮৩ শতাংশই ঢাকা বিভাগের। এর মধ্যে ৪১ শতাংশ ঢাকার, ৪২ শতাংশ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার। ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১০ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ২৭৭ জন ঢাকায় আক্রান্ত এবং মারা যায় তিন জন। নারায়ণগঞ্জে ৪৯৯ জন আক্রান্ত ও মারা গেছে ৩৫ জন এবং গাজীপুরে ২৬৯ জন আক্রান্ত এবং মারা গেছেন দুই জন। আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা ২৫ থেকে ৩০ ভাগ। কিন্তু এই তিন এলাকায় লকডাউন মানছেন না কেউই। প্রধান সড়ক কিছুটা ফাঁকা থাকলেও অলিগলির চিত্র পুরোপুরি ভিন্ন। সেখানে মানা হচ্ছে না ‘সামাজিক দূরত্ব’ বজায়ের কোনো পরামর্শ-নির্দেশনা।
