
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ৪:৪৬
করোনার হটস্পট ও ডেঞ্জারজোন হিসেবে আইইডিসিআর থেকে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। প্রতিদিনই একাধিক মৃত্যু ও অর্ধশতাধিক আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতা আসছে না।

সেলিম রেজা বলেন, নমুনা সংগ্রহ বাড়ানো গেলে অধিক সংখ্যক আক্রান্ত ব্যক্তিদের আমরা চিহ্নিত করতে পারব এবং তাদের কোয়ারেন্টাইনের আওতায় এনে চিকিৎসা দিতে পারব। এতে আক্রান্তদের মাধ্যমে ছড়ানোর আশঙ্কা থাকবে না। পাশাপাশি নারায়ণগঞ্জে একটা ল্যাব জরুরি ভিত্তিতে দরকার। শহরের খানপুরের ৩শ’ শয্যা হাসপাতালে ল্যাব করার ব্যাপারেও প্রক্রিয়া চলছে। ল্যাব হয়ে গেলে অনেকটাই স্বস্তি ফিরে আসবে।