
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৯:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর তালিকায় ১৭ এপ্রিল আরও তিন বাংলাদেশির নাম যোগ হয়েছে। তাঁরা হলেন-নাহিদ সুলতানা (৫৮), আবিদুল হক মুন্সী (৫৫) ও শাহ আলম তালুকদার (৪২)। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে মোট ১৫০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
