
প্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ২৩:১৭
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিদ্দিকুর রহমান নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো সাত জনে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিদ্দিকুর রহমান মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে।
স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে সিদ্দিকুর রহমান মারা গেছেন। করোনায় তার মৃত্যু হয়েছে।
