
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ০:১৯
টোলারবাগ মসজিদের ঈমাম কিছুক্ষন আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মোট ৫ জন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এদের মধ্যে আরও ৫ জন মারা গেছেন। বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে ঢাকা শহরেই ৬৪ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব