
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ২০:৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসান (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হসপিটালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই রাজনীতিক স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
