
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ১৬:১১
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের আজিজুল হকের ছেলে মান্নান মিয়া এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. মানিক। মান্নান জেদ্দা এবং মানিক মক্কায় মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭ জন।
