
প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ১৯:২৪

দেশে কোভিড-১৯ সনাক্ত হওয়া রোগীদের বেশির ভাগ ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের তথ্যমতে, এ পর্যন্ত শনাক্ত ৬১ করোনা রোগীর ৩৬ জনই রাজধানীর। আর ঢাকার মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মিরপুর এলাকা থেকে। ঢাকার ৩৬ জনের মধ্যে নয়জনই মিরপুরের।
