
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ১৮:১০

কোন ভাবে মৃত্যু রোধ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রে ।আজ ও রোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। এ নিয়ে প্রবাসী বাঙ্গালীরা বেশ চিন্তিত।সবাই একটা আতঙ্কে সময় কাটাচ্ছে। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত অনুসারে, বুধবার প্রাণ হারানো ব্যক্তিদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা নিউজার্সি’সহ অন্যান্য শহরের। তাদের মধ্যে রয়েছেন চারজন নারী; যারা সবাই ষাটোর্ধ্ব। নিশ্চিত সংখ্যা না জানালেও; আরও অনেক বাংলাদেশির দেহে মিলেছে প্রাণঘাতি ভাইরাসটির উপস্থিতি। মঙ্গলবার পর্যন্ত করোনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু সংখ্যা ছিলো ৩৬।
