
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ২:৫৬

মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও সদর উপজেলার কয়েকটি গ্রামে আকাশ থেকে ছাই পড়ার গুজব ছড়িয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত ছিল জনমনে আতঙ্ক ও কৌতূহল।
মূলত কিছু কৃষক কৃষিকাজের জন্য শিবালয় দরিকান্দী নদীর পাড়ে কাশফুলের বনে আগুন দিয়ে পরিষ্কার করেছে, তার ছাই বাতাসের প্রভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অহেতুক গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
