
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ২১:১৮

গর্ভবতী থাকাকালীন টেস্টের মাধ্যমে ধরা পড়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত আন্নামারিয়া জোসে। করোনা উপসর্গ নিয়ে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আন্নামারিয়া। এরইমধ্যে ২৭ মার্চ রাত ২টায় যমজ সন্তানের জন্ম দেন আন্নামারিয়া।
মেক্সিকো সিটির হাসপাতালের চিকিৎসকরা জানান, তার একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের মধ্যে একজন মজার ছলেই আন্নামারিয়াকে বলেন তার ভাইরাস জোসে মিগুয়েল গঞ্জালেজ নামে একটি ছেলে এবং করোনা জোসে মিগুয়েল গঞ্জালেস নামের একটি মেয়ে হয়েছে। নাম দুটো আন্নামারিয়ার খুব পছন্দ হয়। তাই তার সন্তানদের নাম তিনি করোনা ও ভাইরাস রাখারই সিদ্ধান্ত নেন।
