
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ২০:২৩
করোনাভাইরাসের প্রভাবের কারণে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে জরিমানা মওকুফের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।গত রবিবার উপসচিব আইরিন পারভীনের সই করা এক চিঠিতে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।এতে বলা হয়,
করোনাভাইরাসের কারণে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিল নির্ধারিত সময়ের মধ্যে অনেক গ্রাহকই পরিশোধ করতে পারবেন না।এমনকি এসব বিল দিতে গ্রাহকরা বিশাল লাইনে দাঁড়িয়ে থাকেন।বহু মানুষ এক সাথে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করলে করোনার
আক্রান্তর সংখ্যা বাড়তে পারে তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় এই তিন মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে কোনো সারচার্জ বা মাসুল ছাড়াই নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ।তবে বেশ বিপাকে ছিলেন প্রিপেইড গ্রাহকরা , তাঁরা কি ভাবে এই সুবিধা পেতে পারেন এ নিয়ে ছিলেন বেশ দুশ্চিন্তায়।সেই অচল অবস্থা কেটে গেছে আজ।ডিপিডিসি জানিয়েছেন ইনিউজ৭১ কে , আমরা গ্রাহকদের বাড়ী বাড়ী গিয়ে রিচার্জ করে দিয়ে আসব তাই গ্রাহকদের দুশ্চিন্তা মুক্ত থাকতে বলেছেন।
