
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৮:২৪

দিনাজপুরের বিরামপুরে জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় এক ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কৃষিকাজ করতেন।বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামে সোমবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য কার্যালয়।

ইনিউজ ৭১/ জি.হা