
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৬:৩০

ভারতে করোনার কারণে তিন সপ্তাহের লকডাউন চলছে। এরপরেও সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট ১ হাজার ২৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছে ৯৫ জন।
