
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৯:৪৮

বরিশাল শেবাচিম হাসপাতালে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে ২ করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগি মারা গেছে। এদের মধ্যে একজন নারী। শনিবার রাত ১২ টায় ঐ নারীর মৃত্যুর রেশ না কাটতেই আজ সকাল ৮টায় এক রোগি মারা যান। তাকেও জ্বর কাশি নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।হাসপাতাল সূত্রে জানা গেছে পটুয়াখালীর একটি ব্যাংকে কাজ করতেন ৪০ বছর বয়সি ওই ব্যাক্তি। বুধবার রাতে তিনি প্রচন্ড জ্বর ও কাশি নিয়ে ভর্তি হন শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে। আজ সকাল ৮টায় তিনি মারা যান।
যেহেতু শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষার কোন কিটসহ রোগ নির্নয়ে কোন কিছুই নেই, তাই এই দুই রোগির মৃত্যুর কারণ করোনা সন্দেহ করা হলেও সরাসরি কেউ মন্তব্য করছেন না। তবে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, বুধবার রাতে পটুয়াখালীর বাউফল থেকে ঐ রোগি হাসপাতালে আসেন। তার দেহে করোনার উপসর্গ থাকায় করোনা ইউনিটে ভর্তি করা হয়। ঢাকায় তার রক্ত ও কফ পরক্ষিার জন্য পাঠানো হয়। রিপোর্ট হাতে আসার আগেই আজ সকালে তার মৃত্যু হয়। এখন এ রোগির সৎকার কিভাবে হবে তা প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
