
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৮:৪২

রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- কল্পনা (৩০) তার দুই সন্তান জান্নাত (১২) ও কাউসার (১০)।
