
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৫:৪৪

করোনা সংক্রমণ চীন-ইতালিকে পেরিয়ে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় সাত হাজার, মারা গেছেন অন্তত ৭৬ জন। এ পরিস্থিতেই ভয়াবহ এক আশঙ্কার কথা জানিয়েছেন এক গবেষক।ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের এক ডেটা অ্যানালিস্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আগামী জুন মাস পর্যন্ত করোনাভাইরাস মহামারির প্রকোপ চলতে পারে। আর এতে মারা যেতে পারেন অন্তত ৮১ হাজার মানুষ।

ইনিউজ ৭১/ জি.হা