
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৬:১৯
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগমের মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দিতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে যশোরের মনিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিন বৃদ্ধকে এ শাস্তি দিয়েছেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে কান ধরে দাঁড়িয়ে থাকার দৃশ্য ধারণ করেন। পরবর্তীতে আরেক ভ্যানচালককে একইভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ছবি মোবাইলে ধারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
