
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৫:৪

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মানিকগঞ্জ জেলার বাসিন্দা সুমন (১৭) নামে এক যুবককে শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে থাকা মতলব উত্তর উপজেলার তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।অন্যদিকে ভারত থেকে আসা নতুন একজনসহ ৩৩৭জন প্রবাসী ও প্রবাসফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৪ দিন অতিবাহিত কারায় ১৫৫ জনকে শুক্রবার হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

ইনিউজ ৭১/ জি.হা