
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৫:০

যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশনে এক ব্যক্তিকে (৫৪) ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টায় তাকে ভর্তি করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ১৪৮জন। এ নিয়ে যশোরে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো দুই হাজার ২৯ জনকে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৭২ জনকে।
