
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৩:২০

সিঙ্গাপুরে নতুন করে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ৮ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকিরা চিকিৎসাধীন।২৭ মার্চ সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৩২ জন৷ আজকে আরও ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮৩ জন। এই পর্যন্ত সিঙ্গাপুরে ২ জনের মৃত্যু হয়েছে৷
বিভিন্ন দেশে ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে।কিন্তু এখন আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৩৫ এবং মারা গেছে ১ হাজার ২৯৫ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৮ জন।
