
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১:১৭

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ১৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার মোট হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়ালো ৮৩৬ জনে। এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৩৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টিন রয়েছেস সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব এবং ইতালিফেরত প্রবাসীরা।

ইনিউজ ৭১/ জি.হা