
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০:৪২

নোয়াখালী বাণিজ্যিক শহর চৌমুহনীতে সর্দি-কাশি ও জ্বরে আক্রন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবালিক হলের পাশে আজিজিয়া প্লাজার চতুর্থ তলায় ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে রাতেই পুরো ভবনটি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে।বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুল আলম জানান, আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবক চৌমুহনীতে এক দন্ত চিকিৎসকের চেম্বারে সহকারী হিসেবে কাজ করতেন। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। দুই দিন থেকে এক মেডিসিন বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে তার বমির সাথে রক্ত যেতে থাকে। এরপর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইনিউজ ৭১/ জি.হা