
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১৭:২৩

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে ১০২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস সীমিত পর্যায়ে কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কার কথা জানিয়ে ড. ফ্লোরা আরও বলেন, তবে এখনও তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি।
