
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ৩:৩১

চট্টগ্রাম ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর নিজস্ব ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়।
বৃহস্পতিবার সাতটি নমুন পরীক্ষা করা হয়েছে। তবে এসব নমুনার ফলাফল চট্টগ্রাম নয়, বরং সমন্বিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে। অন্যদিকে, বিশেষায়িত এ হাসপাতালে বর্তমানে বিশেষজ্ঞ টিম অবস্থান করছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ থাকলে বাসায় গিয়ে বিআইটিআইডি হাসপাতালের বিশেষজ্ঞ টিম নমুনা সংগ্রহ করবে।
