
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২১:২৪

বৃহস্পতিবার থেকে ফেনী লকডাউন। ঔষধ এবং অতিপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। বুধবার বিকেল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। বুধবার সকালে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর ডিসি মো. ওয়াহিদুজজামান।
তিনি জানান, ফেনীর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে অস্থায়ী ক্যাম্প করে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ওই স্থান থেকে তারা জেলার বিভিন্ন স্থানে টহল দিবেন। ডিসি বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। এ সময়ের মধ্যে জেলায় কেউ প্রবেশ কিংবা বেরও হতে পারবেন না।
