বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে সাইপ্রাসও।মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১২৬ জন করোনা আক্রান্ত এবং তিনজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।মারা যাওয়া ব্যক্তিরা হলেন ৬৩ বছর বয়সের এক ব্রিটিশ নাগরিক, যিনি লিমাসল জেনারেল হাসপাতালে ছিলেন; ৫৮ বছর বয়সী গ্রিক সিপ্রিয়ট ব্যক্তি, যাকে নিকোশিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। অপরজন দুদিন আগে মারা যায়। এ ছাড়াও ফামাগুস্তা জেনারেল হাসপাতালে তিনজন এবং নিকোসিয়া জেনারেল হাসপাতালে দুইজন আইসিইউতে রয়েছে বলে জানান।
বর্তমানে কোভিড -১৯ রোগীর জন্য ৩২টি আইসিইউ বেড আছে বলে মন্ত্রণালয় থেকে জানিয়েছে। মন্ত্রণালয় থেকে নিকোশিয়ায় আরও ৮৯টি বেড এবং লিমাসলে চারটি বেড যুক্ত করে বিছানার সংখ্যা ধীরে ধীরে ১২৫ এ বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে।ইতিমধ্যে গতকাল থেকে পুরো সাইপ্রাস লক ডাউন করে দেওয়া হয়েছে। আইন অমান্য করলে অমান্যকারীকে ১৫০ ইউরো জরিমানা ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।