
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ৪:১৪

ভোলার দৌলতখানে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবককে আইসোলেশন ইউনিটিতে ভর্তী করানো হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াই টায় তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটিতে ভর্তী করা হয়। সে দৌলতখান পৌরসভার স্থায়ী বাসিন্দা।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশি , শ্বাসকষ্ট ও গলাব্যাথা নিয়ে ওই যুবক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন।
পরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিট এ রাখা হয়েছে। করোনা শনাক্তের জন্য তার ব্লাড সংগ্রহ করা হয়েছে।
