নারায়ণগঞ্জে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬২ জন। যার মধ্যে ৩ জন বিদেশি নাগরিক রয়েছেন।
এছাড়া ৩৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।তিনি বলেন, সবাইকে অনুরোধ করবো জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান না করতে।