
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০:২৫

দেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬জন। সব মিলিয়ে ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এরমধ্যে করোনা ধরা পড়েছে এই ৩৩ জনের।
সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে ব্রিফ করছে আইইডিসিআর।

ব্রিফিংয়ে ফ্লোরা আরো জানান, হটলাইনের মাধ্যমে পাওয়া মোট কলের সংখ্যা ১৭১৬। এর সবগুলো কলই কভিড-১৯ সংক্রান্ত।