
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৮:৩৫

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজকে কারাগারে বন্দি করে রেখেছেন। এক বছরেরও বেশি সময় আগে রাজপরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমাহ নিখোঁজ ছিলেন।স্পেন থেকে প্রকাশিত ‘এবিসি’ পত্রিকা জানিয়েছে, রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলনকারী বাসমাহকে গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতারের পর থেকে তিনি সৌদি আরবের আল-হায়ার কারাগারে বন্দি রয়েছেন।
