
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৮:২২

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে উত্তেজনার জেরে কলম্বিয়ার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং ৮৩ বন্দি আহত হয়েছেন। রবিবার হওয়া এই সংঘর্ষকে করোনা উদ্বেগে জেল ভাঙার প্রচেষ্টা হিসেবে দেখছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।দেশটির লা মোদেলো কারাগারে ভয়াবহ এই দাঙ্গার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।মার্গারিটা কাবেলো জানান, আহত ৩২ বন্দি ও সাত রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে দুই রক্ষীর অবস্থা সঙ্কটজনক। সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই সহিংসতা হয়েছে এবং দেশের ১৩টি কারাগার থেকে অস্থিরতার খবর এসেছে বলেও জানিয়েছেন তিনি।

