প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৬:২২

দীর্ঘ দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি ভিড়েছে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করে। বন্দরের ক্রয় করা আধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম নিয়ে চীনের পিংতান বন্দর থেকে জাহাজটি পায়রায় পৌঁছায়।
