প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৮

কুড়িগ্রামের উলিপুরে সার নিতে আসা কৃষকদের ভিড় দেখে সার বিতরণ না করেই ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চলে যাওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
