
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:৪৫

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছয়টি বগির সঙ্গে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও মাহিন্দ্রের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস, ইজিবাইক ও মাহিন্দ্র দুমড়ে-মুচড়ে যায়।
