প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১২:৩৯

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
