শুক্রবার, ১৯ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ ৩২ জন আহত

রাকিবুল ইসলাম তনু
রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৬

শেয়ার করুনঃ
দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ ৩২ জন আহত

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ব্যস্ত এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুকুর সকাল থেকেই হিংস্র আচরণ শুরু করে। নতুন বাজার, রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস এবং গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় দৌড়ে গিয়ে পথচারীদের লাফিয়ে লাফিয়ে কামড়াতে থাকে। সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করেছে কুকুরটি।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জি এম এনামুল হক বলেন, এখন পর্যন্ত ১৭ জন হাসপাতালে এসেছেন। সরকারি পর্যায়ে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ না থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।

আরও

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার
স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, পবিপ্রবি আনসার সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর কুকুরটিকে আটক করে মেরে ফেলা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানান, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গৃহপালিত কুকুরগুলোকে সময়মতো টিকা দেওয়ার জন্য সবাইকে সচেতন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাগলা কুকুরের তাণ্ডবদুমকি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাই লাইনের পানি পান করেন। এরপরই একের পর এক

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মন্ডলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। জানা গেছে, কয়েক বছর আগে জেলার পাহাড়ি অঞ্চলে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যার সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই পুত্রের এই বিয়ে অনুষ্ঠিত হয়। জানা যায়, যমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার বর্তমানে প্রবাসে কর্মরত।