মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬১২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১৭:৫১

শেয়ার করুনঃ
নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেনবাগ ও দত্তেরহাট শাখায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও জালিয়াতি চালিয়ে ১০ কোটি টাকার বেশি আত্মসাৎ করা পলাতক ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং পরদিন রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে সোপর্দ করা হয়।

দুদকের সূত্র জানায়, আলমগীর হোসেন নামে-বেনামে ভুয়া ঋণ, কাল্পনিক গ্রাহক তৈরি, অস্তিত্বহীন ব্যক্তির নামে এনআইডি ব্যবহার, ভুয়া মোবাইল নম্বর সংযোজন এবং গ্রাহকদের অজ্ঞাতে তাদের নামে ঋণ অনুমোদন করে ব্যাংকের দুটি শাখা থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন। পলাতক থাকার সময় এসব জালিয়াতির মাধ্যমে মোট ১০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।

গত ২০ অক্টোবর দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ব্যাংকের রেকর্ড সংগ্রহ ও যাচাই করে বিপুল অনিয়মের প্রমাণ পায়। পরে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও একই চিত্র উঠে আসে। বিষয়টি প্রকাশিত হলে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদক পৃথক দুটি মামলা দায়ের করে।

আরও

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়
দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, ‘ব্যাংকের দুটি শাখা থেকে প্রায় ৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের বহু সদস্যের নামে ভুয়া ঋণ তুলে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। তদন্তে বিষয়টি প্রমাণিত হয়েছে।’

গ্রেপ্তার আলমগীরকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়ে দুদক কর্মকর্তারা বলেন, ‘এ ঘটনায় জড়িত অন্যরা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যাংকজালিয়াতিব্যবস্থাপক গ্রেপ্তারনোয়াখালী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

সর্বশেষ সংবাদ

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না- এমপি মুজিব

সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না- এমপি মুজিব

টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুইজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজাপুর উপজেলা আওয়ামী লীগের

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার।  আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  হিলি কাস্টমস এর সহকারি কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্র জানায়, উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। গ্রেফতারের

সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না- এমপি মুজিব

সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না- এমপি মুজিব

নির্বাচনী এলাকার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব উল্লেখ করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা হয়রানি বরদাশত করা হবে না। সেবা প্রত্যাশীরা যেন সরকারি কোনো অফিসে এসে অযথা ভোগান্তি বা

টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান- ঙ্গলবার ভোরে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীর জালিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় তল্লাশিকালে ১টি কাঠের বোট থেকে ৪০ হাজার