বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও মসজিদ নির্মাণে বাধার অভিযোগ

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:৩৯

শেয়ার করুনঃ
গোয়ালন্দে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও মসজিদ নির্মাণে বাধার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামের বাসিন্দা, ডিএমপি পরিবহন বিভাগের কনস্টেবল (বিএ-১৭৭৯৮) শাজাহান মোল্লার বিরুদ্ধে প্রতিবেশী প্রবাসীর জমি জোরপূর্বক দখল, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে বারবার অবৈধভাবে নির্মাণ কাজ করা, ইউএনও কর্তৃক স্থাপিত সীমানা পিলার উপড়ে ফেলা, না-দাবি স্ট্যাম্পের মাধ্যমে দখলীয় জমি বৈধ করার চেষ্টা এবং জমির মালিকদের প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে গত ২৮-৮-'২৫ তারিখ পুলিশ হেড কোয়ার্টারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

হেড কোয়ার্টার এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে মহাখালি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে। 

আরও

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট
কমিশনার তদন্তের শুনানির জন্য বাদি-বিবাদিকে ১৯-১০-'২৫ তারিখ সকাল সারে ১০ টায় মহাখালীর কার্যালয়ে তলব করেছে।

লিখিত অভিযোগ দায়েরকারী ভুক্তভোগী আলেয়া বেগম, শরিফা বেগম ও বর্ণা বেগম জানান, আমাদের স্বামীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী রয়েছেন।

ইতিপূর্বে সুযোগ বুঝে প্রতিবেশী কনস্টেবল শাজাহান মোল্লা আমাদের মালিকানাধীন জমিতে জোরপূর্বক টয়লেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এমনকি জমির গাছপালাও কেটে ফেলেন।

এছাড়া গত মার্চ মাসে তিনি লোকজন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করলে আমরা পুলিশের সহায়তায় কাজ বন্ধ করি।

আরও

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি
একইসাথে গত ২৪ মার্চ গোয়ালন্দ উপজেলার এসিল্যান্ড বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

জমি দখলমসজিদ নির্মাণে বাধা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কিন্তু পরবর্তীতে গত ঈদুল ফিতরের ছুটিতে এসে তিনি আবারো অবৈধভাবে নির্মাণ শুরু করেন।

তখন আমরা আর্মি ক্যাম্প ও থানা পুলিশের সহায়তায় আবারো কাজ বন্ধ করাই। এর কিছুদিন পর তিনি পুনরায় নির্মাণ কাজ করার চেষ্টা করলে আমরা রাজবাড়ী  সেনা ক্যাম্পে অভিযোগ দেই। অভিযোগ পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। 

একইদিন বিকালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান সেখানে আনসার সদস্যদের মোতায়েন করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পরবর্তীতে  ইউএনও নিজেই গত ১৯/০৬/২০২৫ ইং তারিখ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপনের নির্দেশ প্রদান করেন। 

কিন্তু কিছুদিন পর কনস্টেবল শাজাহান মোল্লা ও তার পরিবারের সদস্যরা সেই পিলার তুলে ফেলেন।

ভুক্তভোগীরা আরও জানান, "গোয়ালন্দ উপজেলার এক প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ার কারণে শাজাহান মোল্লা একের পর এক এভাবে  সরকারি নির্দেশ অমান্য করে যাচ্ছেন।

এদিকে সরেজমিন  অনুসন্ধানে দেখা যায়, বাদীপক্ষের দাবিকৃত জমিতে কনস্টেবল শাজাহান মোল্লার নির্মিত টয়লেট ও অন্যান্য স্থাপনা রয়েছে।

এ সময় স্হানীয় কয়েকজন জানান,  ইউএনও স্যার মীমাংসার স্বার্থে শাজাহান মোল্লাকে নকশা অনুযায়ী প্রাপ্ত জমি থেকে তিন ফুট জমি বেশি প্রদান করেন। এবং সীমানা পিলার হতে প্রায় ৮ ফুট দূরে প্রস্তাবিত মসজিদের জমিতে নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তারপরও মসজিদের কাজ শুরু করতে গেলে শাজাহান মোল্লার নির্দেশে তার পরিবারের সদস্যরা কাজে বাঁধা প্রদান করেন। 

তার এ সকল অপকর্মের সকল ভিডিও ফুটেজ, ছবি ও কল রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে আমরা কনস্টেবল শাজাহানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দুটি জিডি দায়ের করি। যার নং ৮৫৯ ও ৭০৪।

স্থানীয় স্কুল শিক্ষক নুরুল ইসলাম মামুন হোসেন সহ কয়েকজন জানান, দুই মাসের অধিক সময় ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। কাজের মালামাল খোলা আকাশের নীচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এসিল্যান্ড ও ইউএনও স্যার এলাকার গণ্য-মান্যদের সাথে নিয়ে জায়গা মেপে শাজাহানকে বুঝিয়ে দেয় এবং পিলার স্হাপন করে দেয়। কিন্তু তাদের মাপ শাজাহানের পছন্দ না হওয়ায় জটিলতা লেগেই আছে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, এক বছর আগে বিকেল ৪টার দিকে বৃষ্টির মধ্যে শাজাহান মোল্লা এবং তার বাবা ও ভাইসহ কয়েকজন মিলে ওই জমির পুরোনো পিলার তুলে বাদীদের জমির কয়েক ফুট ভিতরে স্থাপন করে। 

এ সকল বিষয়ে অভিযুক্ত কনস্টেবল শাজাহান মুঠোফোনে জানান, আমার জমির সঠিক মাপ বুঝে পাইনি। তবে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সঠিক নয়। তারা পরিকল্পিতভাবে আমার সরকারি চাকরি ক্ষতি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে। 

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান। এতে করে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত দুই যুগে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে ভাসমান

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫